বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা ১ টি মাইক্রোবাস সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৯:২৪ পিএম
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা ১ টি মাইক্রোবাস সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

চাঁদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজা,১ টি মাইক্রোবাস জব্দসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ। আটককৃতরা হলো, মহসিন (৩০), মোঃ হাবিবুর রহমান (২৫), আরিফুল ইসলাম প্রকাশ সজল (৩০)। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) র’ অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চ্যেধূরী।

জানা যায়,কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে অজ্ঞাতনামা আসামীর নিকট হতে গাঁজা ক্রয় করে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জের মো: ওমর ফারুক (৩৫) নিকট পৌছে দেওয়ার জন্য মাইক্রোবাস যোগে আটককৃতরা যাচ্ছিল। আটকৃতরা ও সহযোগী পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে উক্ত মাদক নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করার পরিকল্পনা ছিল।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনের তত্ত্বাবধানে উপপরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

এ অভিযান পরিচালিত হয় বৃহস্পতিবার(১০ আগস্ট) দিনগত রাত পৌনে ১টায়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশ চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউপির ঘোষেরহাট এলাকার সীমা পাইপ ইন্ড্রাষ্টিজের সামনে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের উপর থেকে আটককৃতদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা,১ টি মাইক্রোবাস জব্দ করে ও তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Model Hospital

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তারা কুমিল্লা জেলার থেকে ২২কেজি গাঁজা ক্রয় করে মাইক্রোবাস যোগে কুমিল্লা চাঁদপুর হয়ে নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথেমধ্যে পুলিশের চেকপোস্টে থামিয়ে স্বাক্ষীদের উপস্থিতেতে তল্লাশী করা কালে আটককৃতদের দেখানো মতে গাড়ীর সিটের উপর ১ ও ২নং আসামীর মাঝ খানে রাখা দুইটি কার্টুন, একটি কার্টুনে ১০ কেজি ও অপর কার্টুনে ১২ কেজি গাঁজাসহ সর্বমোট ২২ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজার অনুমানিক মূল্য ৪লক্ষ ৪০হাজার টাকা ও একটি সাদা রংয়ের হাইচ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৯-১৩২৪, ইঞ্জিন নং-১ঞজ-৮৩২৭০৩৪, চেসিস নং-ঞজঐ২০০-০১৩২২৫৫, মূল্য অনুমান ২০লক্ষ -টাকা।

জেলা ডিরির অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চ্যেধূরী (ওসি) জানান,আটককৃতদের বিরেুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক বিক্রেতা সেই হউক না কেন তাকে ছাড় দেওয়া হবে না অভিযান অব্যাহত থাকবে।
পলাতক আসামীর নাম ঠিকানা যাচাই বাছাইসহ সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ