বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মতলব’ এর কমিটি ঘোষণা : সভাপতি মুকবুল, সম্পাদক জসিম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১১:২০ এম
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মতলব’ এর কমিটি ঘোষণা : সভাপতি মুকবুল, সম্পাদক জসিম

মতলব উত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মতলব’র ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা শামসুজ্জামান ডলার ও শফিকুল ইসলামের স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মুকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন।

১১ আগষ্ট শুক্রবার বিকালে নতুন বাজার ইসলামিয়া মার্কেট আনন্দ মেলা রেস্টুরেন্টের তৃতীয় তলায় আলোচনা সভা ও নতুন ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মৃধা। পরে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন কমিটি অন্যান্যদের নাম ঘোষণা করেন। আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী (২০২৩-২০২৪) ১ বছরের জন্য ঘোষণা করা হলো, সভাপতি: ডা. মো. মকবুল হোসেন মুকুল, সিনিয়র সহ সভাপতি: মিসেস ওয়াহিদা রাখি, সহ-সভাপতি: মো. সেলিম হোসেন (মোল্লা), সহ-সভাপতি: মো. তোফায়েল আহমেদ, সহ-সভাপতি: মো. সোহাগ মৃধা, সহ-সভাপতি: মো. ইসমাম আহমেদ সজীব, সহ-সভাপতি: হাফেজ মো. লুৎফর রহমান, সাধারন সম্পাদক: মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. কালাম সরকার, মো. মুদাচ্ছির আহমেদ, মোঃ তানজিল হোসেন, ফারহান পারভেজ, মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক: মো. মাহমুদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদিকাঃ মোসা. জান্নাতুল ফেরদৌসি, সহ সাংগঠনিক সম্পাদক: মো. জুয়েল মুক্তি, মো. নুরে আলম, মো. নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ: মো. সাইফুল ইসলাম সাকিল, সহ-কোষাধ্যক্ষ: মো. কবির হোসেন, প্রচার সম্পাদক: মো. জুয়েল রানা, সহ-প্রচার সম্পাদক : মো. সানি ইসলাম, দপ্তর সম্পাদক: মো. দ্বীন ইসলাম, সহ-দপ্তর সম্পাদক :মো. ফয়সাল সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক : মো. মনসুর আহমেদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক : মো. দুলাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : মো. নিজাম উদ্দিন রিপন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : মো. সোহান, ধর্ম বিষয়ক সম্পাদক: হাফেজ মাসুদ রানা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক : হাফেজ বায়েজিদ শাহ, ক্রীড়া সম্পাদক: মো. শাকিল হোসেন মোল্লা, সহ-ক্রীড়া সম্পাদক: মো. মামুন হোসেন ফারাবি, মহিলা বিষয়ক সম্পাদিকা : জোহরা আক্তার রুজি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: তন্নী মির্জা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক : মো. সাদ্দাম হোসেন, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: মো. কামাল হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদিকা: মোসা. ফারজানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক : এম.জি রাব্বানী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মো. নাসির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: এস এইচ হৃদয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক : মো. আশিক জামান, সহ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক : মো. আল আমিন প্রধান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : প্রীতম শবনম শিলা, আইন বিষয়ক সম্পাদক : মীর সবুজ, সহ-আইন বিষয়ক সম্পাদক : আ. রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক খান মো. রেদোয়ান, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক: মো. আতাউস সামাদ, সমাজ সেবা সম্পাদক: মো. শাকিল মাহমুদ, সহ-সমাজ সেবা সম্পাদক : মেহেদি হাসান সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো. এমএম হক জয়, প্রকাশ ও প্রকাশনা সম্পাদিকা- মোসা. মুক্তা আক্তার, সহ প্রকাশ ও প্রকাশনা- মোসা. খোরশেদ আলম সুমন, মানবাধিকার বিষয়ক সম্পাদক- মো. গাউস আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- মো. তুহিন পাটোয়ারী।

Model Hospital

সদস্য- মো. নাজমুল ইসলাম, মোসা. ফাতেমা ইসলাম, মো. পারভেজ, মো. আল আমিন, মো. জাহিদ হাসান।

আলোকিত মতলব সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মৃধার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, গাউছ আহমেদ, মো. রেদোয়ান, মো. দ্বীন ইসলাম, কামাল হোসেন, সানি ইসলাম, নূরে আলম, কালাম সরকার, সাগর, নিজাম উদ্দিন, শাকিল আহাম, জুয়েল মুক্তি, লুৎফুর রহমার, সালাম’সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।