শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সব সময় সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন :  আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার

সজীব খান প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৮:৩১ পিএম
বঙ্গবন্ধু সব সময় সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন :  আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার

চাঁদপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুলার এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ম্যুরালের উদ্বোধন করেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার।

পরে তিনি একই স্থানে বৃক্ষ রোপন শেষে বঙ্গবন্ধু কর্ণার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন বঙ্গবন্ধু সব সময় সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন, এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন, বঙ্গবন্ধু একজন আইন পরিবারের সদস্য, তিনি যে আইনের কথা বলেছেন তার অসাপ্ত আত্মজীবনীতে তা রয়েছে। বঙ্গবন্ধু আজীবন সততার মধ্যে ছিলেন, এজন্যই স্বাধীনতার প্রতি তার যে অবিচল আস্থা ছিল, বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ১৯৭১ সালের বঙ্গবন্ধুর নের্তৃত্বে তা সফল হয়েছিল।

Model Hospital

আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রুপান্তরের জন্য বিচার বিভাগকে গুরুত্বসহকারে কাজ করবেন।

এ সময় জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, পিপি রঞ্জিত রায় চৌধুরী সহ আইনজীবি সমিতি ও জেলা ও দায়রা জজের অন্যন্যা বিচারকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital