বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী’র উদ্যোগে ফ্রি পিৎজা তৈরির প্রশিক্ষন সম্পন্ন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৯:২৬ পিএম
বিজয়ী’র উদ্যোগে ফ্রি পিৎজা তৈরির প্রশিক্ষন সম্পন্ন
চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০ জন শিক্ষার্থীকে ফ্রিতে পিৎজা তৈরির বেসিক প্রশিক্ষন করানো হয়।
বিজয়ী’র উদ্যোগে `বিজয়ী তৈরিতে বিজয়ী’- এই স্লোগানে ১২ই আগষ্ট শনিবার সকাল ১১ টায় চাঁদপুর পুরান বাজারে অবস্থিত বিজয়ী এর কার্যালয়ে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চাঁদপুরের প্রথম সরকার নিবন্ধিত ট্রেনিং বেইজ নারী সংগঠন `বিজয়ী’ নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী।
উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী, সীমা খান, মরিয়ম আজার, সেলিনা আক্তার, জেনী আক্তার, উম্মে কুমকুম, ফাতেমা বিনতে খান, সুমাইয়া মুসকান, আফরোজা আক্তার, আসমা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital