শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে সিরিজ চুরি

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:২১ পিএম
ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে সিরিজ চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জে  তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এক সাংবাদিকের বাড়িসহ বেশ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে উপজেলা সদরের ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ভিতরের আলমিরা ভেঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায় চোরের দল। তবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তেমন কিছু নিতে পারে নি।
জানা গেছে, ১২ আগষ্ট শনিবার গভীর রাতে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের জানালার গ্রীল কেটে চোরের দল  ভিতরে প্রবেশ করে তিনটি স্টিলের আলমিরা এবং টেবিলের ড্রয়ার ভেঙ্গে তচনছ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম জানান, রোববার (১৩ আগষ্ট)  সকালে তিনি তার কক্ষের দরজা খুলে ভিতরের জিনিসপত্র তচনছ অবস্থায় দেখতে পান। এসময় কয়েকটি আলমিরা থেকে বিভিন্ন ফান্ডের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চুরি হয়।
একই রাতে পাশ্ববর্তী ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও সিড়ির কক্ষের জানালার গ্রীল কেটে চোরের দল ভিতরে প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙ্গে একই কায়দায় আলমিরা ভেঙ্গে জিনিসপত্র তচনছ করে। আলমিরায় থাকা দুটি ল্যাপটপ বিদ্যালয়ের এককোনে পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী বলেন, চোরের দল হয়তবা অর্থের লোভে এসেছিল। কিন্তু টাকা না পাওয়ায় আর কোন কিছুতেই হাত দেয় নি।
এদিকে উপজেলার লতিফগঞ্জ মাদ্রাসাতেও একই কায়দায় চুরি হয়েছে। তবে সেখানে কিছুই চুরি হয়নি। একই সাথে উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে চুরির ঘটনা ঘটে।

অন্যদিকে একই দিন শনিবার রাতে দৈনিক আমার সংবাদের অনলাইন এডিটর আতাউর রহমান সোহাগের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের পন্ডিত বাড়িতে চুরির ঘটনা ঘটে। সাংবাদিক সোহাগের ছোট ভাই সোহেল জানায়, দুপুরের খাবার খাওয়ার পর থেকে তার মাসহ দুই ভাই গভীর ঘুমে আছন্ন হয়ে পড়ে। পরে তাদের ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চোরের দল। কিন্তু হঠাৎ বিকট শব্দে সে জেগে গিয়ে ঘরের দরজা গুলো খোলা দেখে। পরে উঠে দরজাবন্ধ করে দেয়। সকালে উঠলে চুরির ঘটনা দেখতে পায়। তবে চোরের দল তেমন কিছুই নিতে পারে নি। ধারনা করছেন, দুপুরের খাবারের সাথে কে বা কারা নেশা জাতীয় কিছু মিশিয়ে চুরির চেষ্টা করে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ আ: মান্নান জানান, চুরির সংবাদ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানেই পুলিশ গিয়েছে। শনিবার রাতে প্রচুর পরিমানে বৃষ্টি হওয়ায় চোরের দল চুরির ঘটনা ঘটনায়। আমরা বিষয়টি তদন্ত করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital