বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৩:০৮ পিএম
মতলব উত্তরে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শোক সভা, মিলাদ দোয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এবং মিলাদ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। একদল বিপদগামীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। সেই থেকে বাঙালী জাতির জন্য ১৫ আগস্ট একটি কালো অধ্যায়। আজকের এই দিনে শোককে শক্তিতে রুপান্তরিত করে এগিয়ে যেতে হবে। আজকের এই দিনে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Model Hospital

প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর ব্যাথা আমাদের হৃদয়ে থাকবেই। তাই এই শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital