বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন :  রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৫:৫৩ পিএম
বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন :  রুহুল এমপি

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) নুরুদ্দীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহেল সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামেপাক তেলাওয়াত করেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এড. নুরুল আমিন রুহুল এমপি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। তিনি ছিলেন বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা।

Model Hospital

তিনি বলেন, ‘বাঙালি জাতি চিরদিনের জন্য বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়।’

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতীকে কলঙ্কমুক্ত করতে বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো বিদেশে পালিয়ে আছে তাদেরকে অচীরেই দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবী জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital