বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ষড়যন্ত্র রুখতে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:৫৩ পিএম
ষড়যন্ত্র রুখতে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে শাহরাস্তি উপজেলার টামটা উঃ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় ১৫ আগস্ট ২৩ইং মঙ্গলবার বিকালে টামটা উঃ ইউনিয়ন হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, টামটা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী।
হোসেনপুর বাজার মসজিদ মাঠে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসেন মীরের সঞ্চালনায় টামটা উঃ ইউনিয়ন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সাদু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন জুয়েল, হুমায়ুন কবির হিরু, মীরু, মহসিন পাটোয়ারী, লিটন রায় চৌধুরী, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ কামাল,হাজী ছেফায়েত উল্লাহ,রহিম স্বর্নকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ফারুক আহমেদ, উপ সম্পাদক মাজারুল ইসলাম বাবলা, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের  নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ ও অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ প্রমুখ।
শোক সভা শেষে বাদ মাগরিব বাজার মসজীদের ক্ষতিব আলহাজ্ব আবুল হাসেম জিহাদী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এছাড়াও ইঞ্জি. হোসেন দিনের শুরুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ সহ ধানমন্ডি ৩২ নাম্বারে পুষ্পস্তবক অর্পণ করেন, বেলা ১২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও খাবার বিতরন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।