বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিদেশ গিয়ে ২৭ দিন পর লাশ হয়ে ফিরলো ফরিদগঞ্জের মিলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:৩৬ পিএম
বিদেশ গিয়ে ২৭ দিন পর লাশ হয়ে ফিরলো ফরিদগঞ্জের মিলন

ছাত্রত্ব জীবনের অবসান ঘটিয়ে পরিবারের প্রয়োজনে প্রবাসে পাড়ি জমানো ফরিদগঞ্জের মিলন ২৭ দিনের মাথায় বাড়ি ফিরলো লাশ হয়ে।

পরিবারের স্বচ্ছলতা পিরিয়ে আনার প্রবল ইচ্ছা নিয়ে প্রবাসে পাড়ি দিলেও সে ইচ্ছা আর স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেলো মিলন ও তার পরিবারের। মিলন ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের সাহাদাত তালুকদারের ছেলে।

১৬ আগস্ট বুধবার বেলা ৩টার দিকে মিলনের লাশ বহনকারী অ্যাম্ব্যুলেন্স যখন বাড়িতে পৌঁছে, তখন মা-বাবা, আত্মীয় স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের আর্তনাদে পরিবেশ ভারি হয়ে উঠে। একই দিন বিকালে ৫ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মিলন বাবা শাহাদাত হোসেন তালুকদার জানান, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে মিলন সবার বড়। চলতি বছরের ২০ জুলাই মাসে সৌদি আরবে যায়। সেখানে তার চাচা শামছুদ্দিন তাকে ভিসার ব্যবস্থা করে দেয়। কিন্তু গত পহেলা আগস্ট সে ব্রেইন স্ট্রোক করে এবং ৩রা আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

Model Hospital

মিলনের মা লাকি আক্তার জানান, ঘটনার আগের দিন মিলন তাকে ফোন করলেও নেটওর্য়াক এর সমস্যার কারণে ঠিকমতো কথা বলতে পারেনি। পরদিন জানতে পারি সে বাথরুমে পড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক করে। পরে দুইদিন হাসপাতালে থাকার পর মৃত্যু বরণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।