বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু কখনও নীতি ও আদর্শের সাথে আপোষ করেননি: সুজিত রায় নন্দী 

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:৪৯ পিএম
বঙ্গবন্ধু কখনও নীতি ও আদর্শের সাথে আপোষ করেননি: সুজিত রায় নন্দী 
জাতীয় শোক দিবস উপলক্ষে চরভৈরবী ইউনিয়নের বৃহত্তর আওয়ামী পরিবারের আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী তিনি বলেন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন শোষিত ও বঞ্চিত মানুষের জন্য কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ গঠনের রূপরেখা প্রণয়ন করেন। মানুষের মনের ভাষা বুঝতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন।
সুজিত রায় নন্দীর পক্ষ থেকে হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত সকলের উদ্দেশে সুজিত রায় নন্দী বলেন বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সব সময় গণমানুষের রাজনীতি করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট ও দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়ানোর জন্যও তিনি আহবান জানান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে মানবকল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের জাতির পিতা বঙ্গবন্ধু এদেশ ও জাতির কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর দিকনির্দেশনায় বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ-ই  সরকারের আমলে চাঁদপুর ও হাইমচরে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বৃহত্তর আওয়ামী পরিবার ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী  সোহেল হাওলাদারের আয়োজনে গাউছুল আজম ছবরিয়া দাখিল মাদ্রাসায়, আলোচনা সভায় ইউপি সদস্য রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ এর সঞ্চালনায়,,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক  নুরুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভোলা মাঝি, মালেক আখন, হাইমচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাজা পাটওয়ারী, মোজাম্মেল হোসেন টিটু, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, লিটন সিকদার, চরভৈরবী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ, বাবু জমদার, রিপন জমদার, শাহীন জমদার সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital