বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুবলীগ নেতা কামাল হোসেন খান লালু গুরুতর অসুস্থ : দোয়া কামনা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১১:৫২ এম
যুবলীগ নেতা কামাল হোসেন খান লালু গুরুতর অসুস্থ : দোয়া কামনা
চাঁদপুর জেলা যুবলীগের সদস্য ও চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন খান লালু গুরুতর অসুস্থ হয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি রবিবার (২০ আগস্ট) দুপুরে হঠাৎ স্ট্রোক করলে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং অবস্থার অবনতি দেখা দিলে এদিন রাতেই তাঁকে সংকটজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
তার এই অসুস্থতার খবর মহামায়া এলাকাসহ চারপাশে ছড়িয়ে পড়লে জনমনে দুঃখ বিরাজ করে এবং দ্রুত সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হার্টে গুরুতর সমস্যা দেখা দিলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানোর পর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় তা করা হবে। বিশিষ্ট ঠিকাদার কামাল হোসেন খান লালু রাজনৈতিক জীবনে উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবার চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital