বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহ্তলীতে আ’লীগের প্রচার সম্পাদক মুনির চৌধুরীর পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:৫৯ পিএম
শাহ্তলীতে আ’লীগের প্রচার সম্পাদক মুনির চৌধুরীর পিতার ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মুনির চৌধুরীর পিতা বড় শাহতলী গ্রামের চৌধুরী বাড়ী নিবাসী আব্দুল বারেক চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।

গতকাল ২১আগস্ট (সোমবার) দুপুর ১টা ১৫মিনিটে বাধ্যর্কজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮১বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ আছর শাহতলী খানেকা শরীফ জামে মসজিদ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী’র পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, মরহুমের একমাত্র ছেলে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মুনির চৌধুরী।

Model Hospital

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান পাটওয়ারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: শফিক কারী, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, ৪নং ওয়ার্ড (শাহতলী)মেম্বার মো: বিল্লাল হোসেন খান, শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (ভাটেরগাঁও) মেম্বার মো: সোহাগ, শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগ নেতা আবু নোমান পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো: সোহেল কারী, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক বাবুল কারী,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, বিআরএস এর ইটভাটার ম্যানেজার জসিম গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: আক্তার পাটওয়ারী, স্থানীয় মো: দুলাল কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদল নেতা মো: শওকত কারী, সমাজসেবক মো: আবুল হোসেন গাজী, বিশিষ্ট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, ইট বালু ব্যবসায়ী মো: জসিম মিজি, স্থানীয় মো: সুমন খান, মো: হান্নান গাজী, মো: বদু গাজীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও মুসল্লিগন।

জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মুনির চৌধুরীর পিতা বড় শাহতলী গ্রামের চৌধুরী বাড়ী নিবাসী আব্দুল বারেক চৌধুরী’র মৃত্যুর খবর শুনে চাঁদপুর সদর হাসপাতালে দেখতে ছুটে যান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পরিবারের পার্শ্বে দাঁড়ান এবং সহযোগিতা করেন ।

এসময় তিনি মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ