শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মতলব উত্তরে আওয়ামী লীগের আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:০৬ পিএম
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মতলব উত্তরে আওয়ামী লীগের আলোচনা সভা

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেস্টার কারণে ২১ আগস্ট বাঙালী জাতির জন্য আরেকটি কালো অধ্যায়। ২০০৫ সালের এদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায় বিএনপি জামায়াত। যা বাঙালী জাতির জন্য একটি অত্যান্ত মর্মাান্তিক বিষয়। ২১ আগস্ট সোমবার বিকালে উপজেলার সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদ এবং আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান।

আরো বক্তৃতা দেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন চৌধুরী, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নুরুজামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়র আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাসার খোকন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাস্টার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খন্দকার, ফতেপুর পূর্ব ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সুজাতপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ইসলামাবাদ উইনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শ্যামল, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ শাহ জালাল মাস্টার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের পচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব বেপারী, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াছকুরুনী সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital