বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রধান প্রকৌশলী জাকির হোসেন

ধনাগোদা নদীর তীর প্রকল্পকে আধুনিকায়নে সাড়ে ৩শ’ কোটি টাকার বরাদ্দ হয়েছে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:২১ পিএম
ধনাগোদা নদীর তীর প্রকল্পকে আধুনিকায়নে সাড়ে ৩শ’ কোটি টাকার বরাদ্দ হয়েছে

দেশের দ্বিতীয় বৃঘত্তর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সিপাইকান্দি, গাজীপুর, চরমাছুয়া, আমিরাবাদ ও টরকী’সহ ধনাগোদা নদীর তীর ভাঙ্গন এলাকা সোমবার (২১ আগস্ট) পরিদর্শন করেছেন কুমিল্লা অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন।

এই বর্ষা মৌসুমে ধনাগোদা সেচ প্রকল্পের ঝুুঁকিপূর্র্ণ অঞ্চল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে তিনি বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প একটি গুরুত্বপপূর্ণ সেচ প্রকল্প। এই প্রকল্পটি টিকিঢে রাখতেই হবে। আর এই মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প রক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিক রয়েছে।

এ সময় তিনি আরো বলেন, এই ধনাগোদা সেচ প্রকল্পকে আধুনিকায়ন করতে সাড়ে ৩শ’ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। নদীর তীর সংরক্ষন, নিস্কাশনসহ ব্যাপক কর্মযজ্ঞ কিছুদিনের মধ্যেই শুরু হবে। মতলবের মানুষের জীবনমান উন্নয়নে এই সেচ প্রকল্প ব্যপক ভূমিকা রাখছে। সবমিলিয়ে বিষয়টি হচ্ছে সরকারের কাছে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্র্ণ।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তু পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী ওহায়েদুজ্জামান, পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পরিচালক সরকার মো. আলাউদ্দিন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের শাখা কর্মকর্তা আবুল হাসানাত, তন্ময়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital