বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম ইসফাক আহসান সিআইপির উদ্যোগে গ্রেনেড হামলায় নিহত আতিকের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:২৩ পিএম
এম ইসফাক আহসান সিআইপির উদ্যোগে গ্রেনেড হামলায় নিহত আতিকের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মতলব উত্তরের আতিক উল্লাহ সরকারের স্মরণে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১আগস্ট) বিকেলে মতলব উত্তরের পাঁচআনি চৌরাস্তা বাজারে যুবলীগের কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, চাঁদপুর-২ আসন হতে আগামি দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী এম ইসফাক আহসান সিআইপির উদ্যোগে মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির। বিশেষ অতিথির বত্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সুলতান মোল্লার সভাপতিত্বে ও কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. ইমরান হোসেন।

Model Hospital

মিলাদ মাহফিল কবর জিয়ারত ও দোয়ার পূর্বে গ্রেনেড হামলায় নিহত আতিকের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আতিকের পরিবারের খোঁজখবর নেন যুবলীগের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital