বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কেরানীগঞ্জের পাঞ্জাবি ব্যবসায়ী সর্বস্বান্ত 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১০:৫৪ পিএম
শাহরাস্তিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কেরানীগঞ্জের পাঞ্জাবি ব্যবসায়ী সর্বস্বান্ত 
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেল (ঢামেকের) নতুন বিল্ডিংয়ের সপ্তম তলার ৭০১ নাম্বার বেডে চিকিৎসাধীন রয়েছে ।
সোমবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বন্ধু মাসুদ রানা, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় উদ্ধারকারী সূত্র জানায়, ওই সড়কে চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লা গামী বোগদাদ ট্রান্সপোর্টের ১৪-৭৫৯৫ নাম্বার বাসের এক আরোহী চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নামার কথা ছিল। পরে তিনি হাজীগঞ্জ বাজার অতিক্রম করে শাহরাস্তি গেইট (দোয়াভাংগা) এলাকায় বাসের সীটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাসের কন্টাকটারের বিষয়টি সন্দেহ হয়।
রোববার বিকেলে শাহরাস্তি উপজেলার জনৈক এক বাস যাত্রী আব্দুর রহিম স্থানীয় কিরণ ও সোলেমানের সহযোগিতায় অচেতন ওই বাস যাত্রীকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই বাসের যাত্রী আব্দুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেতন ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি ভাইরাল হয়ে পড়লে ঢাকা কেরানীগঞ্জ মডেল টাউনের মাসুদ রানা নামে এক ব্যবসায়ী শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। ওই ব্যবসায়ী মাসুদ জানান, বোগদাদ বাসে অচেতন হয়ে পড়া ব্যক্তি ঢাকা কেরানীগঞ্জের মডেল টাউনের মৃত আউয়াল মৃধার পুত্র মোঃ টিটু (৫২)।
তিনি একজন পাঞ্জাবি ব্যবসায়ী। রোববার সকালে তিনি ঢাকা সদরঘাট থেকে সোনার তরী লঞ্চে ৭.২০ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করেন। পরে চাঁদপুর বড় স্টেশন থেকে অটোযোগে তালতলা বাস স্ট্যান্ড চাঁদপুর এসে একটি ডাবপান করে বোগদাদ ট্রান্সপোর্টে হাজীগঞ্জের বস্ত্র দোকান পাল স্টোরে ব্যাবসায়ী কাজের উদ্দেশ্যে রওনা করেন। এরই মধ্যে তিনি বাসে এই ঘটনার শিকার হয়ে তার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ, নগদ টাকা খোয়ান।
ওই রাতে তার ব্যবসায়ী পার্টনার মাসুদ অচেতন ব্যক্তি টিটুকে ঢামেকে ভর্তি করে। ব্যক্তি জীবনে টিটু বিবাহিত তিনি দুই সন্তানের জনক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।