বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক ও ঢেউটিন বিতরণ

আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের প্রতিক : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:৩০ পিএম
আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের প্রতিক : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতৃবৃন্দ ও দুস্থদের মাঝে সহায়তার চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে।

২২ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ মজনু মেম্বার।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দেশপ্রেমী মানুষ। যিনি সার্বক্ষণিক দেশ ও জনগণের জন্য কাজ করেন। তিনি তাঁর নিজের ত্রাণ তহবিল থেকে দেশের প্রতিটি অঞ্চলের অসহায় নেতাকর্মীদের জন্য সহায়তা পাঠাচ্ছেন। এটাই হল বাস্তব কর্মী বান্ধব নেত্রী। তিনি সবসময় মানুষকে সেবা করা ও দেশের উন্নয়নের কথা চিন্তা করেন।

নুরুল আমিন রুহুল আরো বলেন, বিএনপি জামায়াতের বিশ্বের কয়েকটি দেশে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। নির্বাচন আসলেই তারা দেশে নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। পাশের দেশ ভারতের তালিকায়ও তারা সন্ত্রাসী দল বলে আখ্যায়িত আছে। তাই সন্ত্রাসী দলকে জনগণ কখনোই ক্ষমতায় বসাবে না। আওয়ামী লীগ শান্তির প্রতিক, উন্নয়নের প্রতিক, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

সাংসদ রুহুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।