শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:৩৫ পিএম
মতলব উত্তরে নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক

মতলব উত্তর উপজেলা প্রশাসন ও তথ্য আপা কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং তথ্য আপা কর্মকর্তা তাসলিমা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র মো. আরিফ উল্লাহ সরকার।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আমরা ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যিনি বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। চাকুরী ও ব্যবসা সহ সকল ক্ষেত্রেই সমান অধিকার দিয়েছেন। নারীদের জন্য বিশেষ সেবা দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ নারীরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে।

তিনি আরো বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল তথ্যআপা। নারীদের বিভিন্ন কাজে সহায়ক হিসেবে কাজ করছে এ প্রকল্পটি। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই দেশের উন্নয়ন নারীর উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital