শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১:৪৯ পিএম
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির দলিলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর এলাকার মৃত বারেক মোল্লার ছেলে সৌদি প্রবাসী মো. সালাউদ্দিন প্রায় দুই মাস আগে দেশে ফেরেন।
১৯ আগষ্ট শনিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পাশ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় খালাতো ভাইয়ের বিয়েতে যোগদেন। ওই বাড়িতে তিন দিন অবস্থান শেষে বাড়ি ফিরেন। বাড়িতে ফিরে দেখেন ঘরের জানালা ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
মো. সালাউদ্দিন বলেন, আমি গত ১৯ তারিখ শনিবার আমার স্ত্রী সন্তানসহ রামগঞ্জে একটি বিবাহের অনুষ্ঠানে যাই। ৩ দিন পর সোমবার সন্ধায় বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে দেখি আমার সকল আসবাবপত্র এলোমেলো এবং স্টিলের আলমিরাতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার, ১৭’শ সৌদি রিয়েল, ৮-১০ টি দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করছি এবং সে আলোকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি  এ চুরির ঘটনাটি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এ.এস. আই কামাল হোসেন জানান, চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital