বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহ্তলী জিলানী চিশতী কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:৪১ পিএম
শাহ্তলী জিলানী চিশতী কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন দিন। আজকের এই দিনে ১৯৭১সালে পাকিস্থানীরা ইতিহাসের জঘন্য ও পৈশাচিক হত্যাকান্ড চালিয়ে জাতিকে চিরতরে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই আমি ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করছি হত্যাকারীদের প্রতি। আজকের দিনে স্মরন করছি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার সঠিক নেতৃত্বে মাত্র ৯ মাসে দেশটি স্বাধীন হয়। রাষ্ট্রীয় স্বীকৃতির কারনে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ন। এ স্বীকৃতি দেওয়ার কারনে প্রধানমন্ত্রী কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের প্রতি। যার সহায়তায় আমরা অত্র শাহতরীস্থ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন করত সক্ষম হয়েছে। বর্তমান সরকারের আমলে উন্নয়নের মহাসড়কে পৌঁছেছি। আজকের দিনে শহীদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করছি।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির শিক্ষানুরাগী সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, মাওলানা শহিদুল ইসলাম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী আকলিমা আক্তার পুষ্প।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন, প্রভাষক মাহাবুবুর রহমান, প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি গ্রন্থাগারিক নাছরিন আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি গ্রন্থাগারিক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital