বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চীফ পলিটিক্যাল কাউন্সিলর এর সাথে এম ইসফাক আহসানের সাক্ষাৎ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৯:১৫ পিএম
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চীফ পলিটিক্যাল কাউন্সিলর এর সাথে এম ইসফাক আহসানের সাক্ষাৎ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নবনিযুক্ত চীফ পলিটিক্যাল কাউন্সিলর মিস. শ্রেয়ান সি. ফিজারল্ড এর সাথে এম ইসফাক আহসানের সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ২৩শে আগস্ট ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নবনিযুক্ত চীফ পলিটিক্যাল কাউন্সিলর মিস. শ্রেয়ান সি. ফিজারল্ড এবং পলিটিক্যাল অফিসার মি. মেথু বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এর বাসভবনে আসেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, মতলব উত্তর উপজেলা লতরদী গ্রামের কৃতি সন্তান এম. ইসফাক আহসান সিআইপি। মতবিনিময় সভায় মধ্যে গণতান্ত্রিক চর্চা, অবাধ ও সষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা এবং দু’দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘ বন্ধুত্বের বিষয়ে মতবিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital