বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৌর ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

সময় থাকতে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন : নুরুল করীম আকরাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৮:৩২ পিএম
সময় থাকতে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন : নুরুল করীম আকরাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউসে এ সম্মেলনের আয়োজন করে চাঁদপুর পৌর ইসলামী আন্দোলন।
পৌর তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারি দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল করীম আকরাম।
তিনি বলেন, আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, স্বাধীনতার বায়ান্ন বছর পরেও মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি। বাংলাদেশের মানুষ যে অধিকার আদায়ের জন্য ১৯৭১ এ হাতে অস্ত্র তুলে নিয়েছিল, আজও সে অধিকার থেকে বঞ্চিত। আজ মানুষের ভাতের অধিকার নেই, ভোটের অধিকার নেই। এই ফ্যাসিবাদি সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ইসলাম হলো সাম্য, মানবতা ও ন্যায় বিচারের ধর্ম। তাই জনগণের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে হাতপাখার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। মানবতার চরম দূর্দিনে ইসলামী আন্দোলন‌ই জনগণের একমাত্র ভরসা। তাই পাড়ায় মহল্লায় গ্রামে-গঞ্জে ইসলামী আন্দোলনের শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা সরকারের পতন চাই না, পদত্যাগ চাই। যদি স্বসম্মানে আপনি পদত্যাগ করেন, তাহলে কিছুদিনের জন্য হলেও ইতিহাসের পাতায় বেঁচে থাকতে পারবেন। অন্যথায় এদেশের মানুষ আপনার পতন ত্বরান্বিত করে আপনাকে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষেপ করবে।
এখনো সময় আছে আপনি সংখানুপাতিক হার (PR) পদ্ধতি প্রবর্তন করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান।
পৌর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ শরীফ হোসেন মৃধারপরিচালনায় প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি কারী শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসান উল্লাহ, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাত, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি আহমদ ফরহাদ হোসাইন।
এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital