বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায়

ফরিদগঞ্জে যুবদলের পাল্টা-পাল্টি মামলা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১০:১৬ পিএম
ফরিদগঞ্জে যুবদলের পাল্টা-পাল্টি মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের সম্মেলনকে ঘিরে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। দুই মামলায় এজহারভুক্ত ১৫ জনসহ অজ্ঞাত প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বলে জানাগেছে।

এর আগে গত ২৬ আগষ্ট শনিবার বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের হল রুমে যুবদলের সম্মেলণ অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ আগষ্ট রবিবার রাতে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে, মামলা নং- ২৫।

এদিকে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আনসামী করে মামলা দায়ের করেন, মামালা নং-২৬।

Model Hospital

এ মামলাকে ঘিরে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজমান রয়েছে। তৃণমূল বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, যেখানে দলের প্রধানসহ উর্ধ্বতন নেতারা সারা দেশে একদফা আন্দোলনকে গতিশীল করার লক্ষে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। সেখানে এম এ হান্নান সাহেব এ সম্মেলন দিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আজ তা মামলায় রুপ নিয়েছে। এ সম্মেলনকে ঘিরে হামলা ও মামলার দায় কার? এই মূখ্যম সমেয়ে এই হামলা ও মামলায় ফরিদগঞ্জে আন্দোলনকে পিচিয়ে নিয়ে যাবে বলে অনেকেই ধারনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।