বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধ সড়কের পাশে ঝোপঝাড়, দুর্ঘটনার শঙ্কা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৯:৫৩ পিএম
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধ সড়কের পাশে ঝোপঝাড়, দুর্ঘটনার শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধ সড়কের দু’পাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। কোথাও কোথাও সড়কের ওপর চলে এসেছে বিভিন্ন গাছ ও লতাপাতা। সড়কের দুই পাশে কোনো জায়গা খালি নেই। মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। যানবাহন এলে পথচারীদের সরে দাঁড়ানোর জায়গাও থাকে না।

ঝোপঝাড়ের কারণে সড়কে বাঁকের উল্টো দিক থেকে কোনো পরিবহন আসছে কি না তাও দেখার সুযোগ নেই। ফলে প্রায় ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে বৃষ্টির কারণে ঝোপঝাড় কেটে পরিষ্কার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ।

সড়কে দেখা যায়, সড়কের দু’পাশে ঝোপঝাড় গজিয়ে জঙ্গলের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো চলাচল করছে প্রায় গা-ঘেঁষে। কয়েকটি অংশে গাড়ি চালাতে গিয়ে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। বেশ কিছু অংশ জুড়ে সড়কে নুয়ে পড়েছে গাছ-লতাপাতা। জঙ্গল গজিয়ে উঠায় অসুবিধা হতে দেখা যায় যান-চলাচলে। ঝোপঝাড় থেকে নিরাপদ দূরত্বে চলতে গিয়ে প্রায় ঘেঁষাঘেঁষি করে চলছে বড় যানবাহন। সড়কের বেশ কয়েকটি জায়গায় গাড়ি চালাতে গিয়ে একপাশ থেকে রাস্তার অন্য পাশ দেখা যায় না। ফলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এ কারণে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। সড়কের দুই পাশে আগাছা ও বিভিন্ন গাছের ডালপালায় ছেয়ে গেছে সড়ক। বিশেষ করে বাঁকানো মোড়গুলোতে এই সড়কের মোড়গুলোতে চলাচল করা খুবই দুরূহ। স্থানীয় বাসিন্দা বিউটি বেড়ম, সেলিম মিয়া জানান, সড়কে চলার অংশ জঙ্গলে ছেয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন এলে সরে দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না।

সরেজমিন দেখা যায়, সড়কের ঝোপঝাড় জঙ্গলে পরিণত হয়েছে। পথচারীদেরও হাঁটার কোনো জায়গা নেই। ঝোপঝাড়ের কারণে প্রায় দুর্ঘটনার ঘটছে।

Model Hospital

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা সভায় স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সড়কের গাছ কেটে পরিস্কার করে দেয়ার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, এ সড়কের দু’ধারের ছোট ছোট গাছ বেড়ে সড়কের ওপরে উঠে এসেছে। পথচারীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ছাড়া সড়কের অনেক জায়গায় বাঁক থাকায় অপর দিক থেকে গাড়ি দেখা যায় না। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।

অটো চালক সফিকুল ইসলাম বলেন, সড়কের দু’পাশে ঝোপঝাড় থাকায় আমাদের অটো চালাতে অনেক সমস্যায় পড়তে হয়। পথচারীদেরও হাঁটার কোনো জায়গা নেই। সড়কের ওপর দিয়ে পথচারীরা হাঁটা চলা করেন। দিনের বেলায় ঝোপঝাড় থেকে গরু ছাগল হঠাৎ এসে সামনে পড়ে। ফলে তখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ঝোপঝাড় পরিষ্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক বিভাগের চাঁদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জোহা বলেন, এই সড়কের দু’পাশে ঝোপঝাড় বৃষ্টির জন্য কেটে পরিষ্কার করা সম্ভব হয়নি। আমরা দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। জেলার কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital