বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৮:৪১ পিএম
চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমাস শেখ (৪৫) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
আলমাস ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আজিজুর এলাকার মোঃ করিম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয় মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা জানায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করে আসছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে তাকে আটক করে তার ডান হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে সাদা রংয়ের কসটেপ মোড়ানো ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন-৩০০ গ্রাম, মূল্য অনুমান ৯ লাখ টাকা উদ্ধার করে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন থানার এসআই মোঃ লোকমান হোসেন, এএসআই মোঃ হেলাল, মোঃ শহিদুল্লাহসহ একটি চৌকস দল।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।