বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় শালিসের মাধ্যমে

মতলব উত্তরে ঋণ পরিশোধের জন্য জোরপূর্বক বসতঘর বিক্রি : খোলা আকাশের নীচে বসবাস

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৮:৫১ পিএম
মতলব উত্তরে ঋণ পরিশোধের জন্য জোরপূর্বক বসতঘর বিক্রি : খোলা আকাশের নীচে বসবাস

মতলব উত্তরে গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জাল টাকার ব্যবসায় লোকসান, লোকসানের জের ধরে বসত ঘর জোরপূর্বক বিক্রির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরজমিন জানা যায়, উপজেলার দক্ষিণ সরদারকান্দি গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে রহমান ও মৃত শরিফ আলী মিজির ছেলে শিবলু ও নবী ঢাকা শহরে জাল টাকার ব্যবসার উদ্দেশ্যে যান। সেখানে উভয়ের ব্যবসায় লোকসান হয়।

উল্লেখ্য, শিবলু এরই মধ্যে প্রবাসে চলে যায়। তার পক্ষে ব্যবসা পরিচালনা করেন তার ভাই নবী। ব্যবসায়ী রহমানের চেয়ে নবীদের শক্তি প্রতিপতি বেশি হওয়ায় স্থানীয় শরীফ আলী মিজির ছেলে নবী, আলা গাজীর ছেলে রজ্জব আলী, নাছির, নুর মিয়ার ছেলে সুমন, আব্দুল হক মোল্লার ছেলে বশির স্থানীয় ওয়ার্ড মেম্বার গোলাম কাদিরের নেতৃত্বে তার বসবাসের ঘরটি বিক্রি করে দেয়। ঘরে থাকা আসবাবপত্র খোলা আকাশের নিচে এলোমেলো অবস্থায় পরে আছে। সন্তানাদি নিয়ে হাউমাউ করে কাঁদছে রহমানের স্ত্রী আলো বেগম। নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে বাস করতে হবে। যেন দেখার কেউ নেই!

ইতিমধ্যে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ঘর নিয়ে গেছে তা সত্য। তাদের মধ্যে অর্থ সংক্রান্ত লেনদেন ছিল, তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

Model Hospital

এ ব্যাপরে ক্ষতিগ্রস্থ রহমান জানান, ব্যবসায় লাভ লোকসান হতেই পারে। তারপরও স্থানীয়দের বিচার মেনে নিয়েই গত কয়েক দিন পূর্বে আংশিক টাকা দিয়েছি। অবশিষ্ঠ টাকা পরিষদের সময় নিয়েছি। এখন আমার বসবাসের ঘর নিয়ে গেছে। এখন আমার পরিবার বাচ্চারা কোথায় বাস করবে। আমি এর বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য গোলাম কাদির জানান, স্থানীয় শালিসের মাধ্যমে রহমানের ঘর বিক্রি করি। রহমানের অনুমতি স্বাপেক্ষে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital