বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরের নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪০ পিএম
চাঁদপুর সদরের নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত

চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) সাখাওয়াত জামিল সৈকতের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকতের সাথে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত সাংবাদিকদের বলেন, আমাদের সকলের কাজের প্রতি সচেতন হতে হবে। আমি চাই সদর উপজেলায় সকল কাজ স্বচ্ছ হউক। আমাদের উপজেলায় অনেক কাজ করতে হয়। উপজেলার অনেক কমিটির সভাপতি দায়িত্ব পালন করতে হয়। তাই সকল কাজ ভালোভাবে যাছাই-বাছাই করে করছি। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চাই ।

তিনি বলেন,চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ ।এতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় । চাঁদপুর প্রেসক্লাবের বিশাল ভবন রয়েছে ,যেটা অন্য জেলা দেখা যায় না ।

Model Hospital

আমি মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই, কারন তাদের জন্যই আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি। দেশের স্বার্থে, জনস্বার্থে আমাদের কাজ করতে হয়। আমাদের চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা সবসময় ডিসক্রেডিটগুলো নিবো, ক্রেডিটগুলো আমরা নিব না। কাজ করলে সকল জায়গায় একটা মায়া তৈরি হয়।

তিনি বলেন, আমরা যে জীবন কাটিয়ে দেই, তা আর ফিরে আসেনা। এটা আমাদের একমূর্খী যাত্রা। আমরা যে কার্যক্রম করছি তা ফেসবুকে দেওয়ার চেষ্টা করছি।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীও শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসকে জনবান্ধব করা ,উপজেলা নিবাহী অফিসের অধীন সকল সামাজিক নিরাপত্তা কমসূচী ও উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পরামশ দেন ।

শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের হাতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কপি প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সিনিয়র স্টাফ রির্পোটার গাজী ইমাম হাসান,স্টাফ রিপোর্টার মো:রানা সরকারসহ সাংবাদিকবৃন্দগণ ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital