বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ

বিএনপি জামায়াত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস করে যাচ্ছে : ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১৪ পিএম
বিএনপি জামায়াত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস করে যাচ্ছে : ড. সেলিম মাহমুদ

‘‘রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন’’ এই স্লোগানে কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রহিমানগর লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এ সময় তিনি বলেন, নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি জামায়াত জোট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস করে যাচ্ছে। শেখ হাসিনা ৪২ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে আসছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আজ শেখ হাসিনার কারনে বাংলাদেশ পৃথিবীতে সম্মানিত রাষ্ট্রের নেতৃত্বের পর্যায় চলে গেছেন। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে বিরোধিতাকারী জামাত-বিএনপি একদিকে ষড়যন্ত্র করছে অন্যদিকে তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এতো অল্প সময়ের মধ্যে উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ উন্নতবিশে^র শিখরে তুলতে পারেনি। বিএনপি-জামাত এ উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরো বলেন, তাদের নেতাকে আমি প্রশ্ন করতে চাই, এ দেশের জন্য আপনার কী অবদান আছে? পৃথিবীর কোন দেশের বিচার ব্যবস্থাকে হুমকি-ধমকি দিয়ে বন্ধ করার নজির পৃথিবীতে নেই। জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তারই প্রতিনিধি হিসাবে আমাকে সমর্থন করুন। নৌকার বিজয় সুনিশ্চিত। কারণ, আমাদের সাথে রয়েছে এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

Model Hospital

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পূর্ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহপরান, সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি টিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শুভজিৎ দাস ও শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কাজী মেহেদী হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ও রেজাউল মাওলা হেলাল, যুবলীগ নেতা আহসান হাবীব জুয়েল, এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital