শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কালিপুর হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১৬ পিএম
কালিপুর হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী কালিপুর হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে স্কুল এবং কলেজ শাখার ২জন করে ৪জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১জন বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১জন দাতা সদস্যসহ আরও ৩জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্কুল শাখায় ১২জন, ভোটার সংখ্যা ৭শ ৩৭জন। কলেজ শাখায় ৪জন প্রার্থী ও ৫৯৮জন ভোটার। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্কুল শাখার অভিভাবক সদস্য পদে বিজয়ীরা হলেন মো. শাহ জালাল (১শ ৩৪ ভোট) এবং মো. জসিম উদ্দিন (১শ ১৮ ভোট)। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন, আবদুল কাদির বেপারী (৬৬ ভোট), আবুল কালাম (৬৬ ভোট), মো. ইলিয়াছ সরকার (৯৪ ভোট), মো. ছালাহ উদ্দিন (৮ ভোট), মো. জাকির হোসেন সরকার (২১ ভোট), নাজমুল হুদা (২৭ ভোট), মাইন উদ্দিন ভূঁইয়া (৩৫ ভোট), সামছুল আলম (৪০ ভোট), সুমন মিয়া (৫৯ ভোট) এবং হানিফ ভূঁইয়া (৯৮ ভোট)।

কলেজ শাখার বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন রফিকুল ইসলাম (১শ’ ৭৮ ভোট) এবং আবদুল বাতেন সরকার (৯০ ভোট)। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন, কাইছার মিয়া (১২ ভোট) এবং শাহ আলম (৫৬ ভোট)। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন পাপিয়া বেগম (৩শ ৫৮ ভোট)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মায়া বেগম ( ২শ’ ৩০ ভোট) এবং রোকসানা বেগম (৯৭ ভোট)।

Model Hospital

অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রার্থী, সমর্থক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital