বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জন-জীবন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০১ পিএম
কচুয়ায় অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জন-জীবন

পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কচুয়া উপজেলাবাসী। প্রতিদিনই বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জন-জীবন। প্রায় সারাদিনই থাকছে লোডশেডিং, তবে মারাত্মক পরিস্থিতি শুরু হয় সন্ধ্যার পর রাতভর থাকে লোডশেডিং। সব মিলে ফটিকছড়িতে বিদ্যুতের ভেলকিবাজি চলছেই।

গ্রাহকরা জানান,অতিরিক্ত লোডশেডিং, টেকনিক্যাল সমস্যা, ওভার লোড ও লাইন রক্ষণাবেক্ষণের কাজ করাসহ নানা অজুহাত দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখছে পল্লী বিদ্যুৎ অফিস। দিনরাত সমানতালে লোডশেডিং হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। ফ্রিজে থাকা খাদ্য সামগ্রীতে বিনষ্ঠ হচ্ছে। বিশেষ করে রাতে ভ্যপসা গরম ও মশার চরম উৎপাতে জীবন যাত্রা দুর্বিসহ হয়ে উঠে।

উপজেলার সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.সালাউদ্দিন ভূইঁয়া ও সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন দেওয়ান বলেন, গত কয়েক মাস ধরে রাতে ঠিকমত ঘুমান পারছি না। ব্যবসীদের ব্যপক আকারে ক্ষতি হচ্ছে। রাতে অতিরিক্ত লোডশেডিং থাকায় বাজারে এখন বেড়েছে চুরি সংঘটিত ঘটনা। সন্ধ্যা রাতেও বিদ্যুৎ থাকে না, পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় সরকারের কাছে দাবি, জনগণের অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হোক।

লোডশেডিং সম্পর্কে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ কচুয়া জোনাল অফিসের ডিজিএম মো.বেলায়েত হোসেন বলেন,কচুয়ায় গ্রাহক সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার। প্রতিদিন ৩৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এই উপজেলায় বিদ্যুতের ৩টি উপ-কেন্দ্র রয়েছে। কেন্দ্র ভিত্তিক বিদ্যৎ সরবরাহের পরিমান হচ্ছে কচুয়া সদর কেন্দ্রে ১৫ মেগাওয়াটের স্থলে ৭ থেকে ৮ মেগাওয়াট, রহিমানাগর উপ-কেন্দ্রে ৯ মেগাওয়াটের স্থলে সাড়ে ৩ থেকে ৪ মেগাওয়াট ও পালাখাল উপ-কেন্দ্রে ৯ মেগাওয়াটের স্থলে ৩ থেকে সাড়ে ৩ মেগাওয়াট। যেদিন বৃর্ষ্টি থাকে, সেদিন গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital