বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আসামীদের গ্রেফতারের দাবী ভুক্তভোগীদের

মতলব উত্তরে জোরপূর্বক ঘর বিক্রি, ৭ জনকে বিবাদী করে আদালতে মামলা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২১ পিএম
মতলব উত্তরে জোরপূর্বক ঘর বিক্রি, ৭ জনকে বিবাদী করে আদালতে মামলা

মতলব উত্তরে অসহায় পরিবারের বসতঘর জোরপূর্বক বিক্রির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২৯ আগস্ট সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। ঘটনায় ক্ষতিগ্রস্থ মোসা. আলো আক্তার বাদী হয়ে গত ৩০ আগস্ট সাত জনকে বিবাদী করে চাঁদপুরে মোকাম বিজ্ঞ বিচারিক আমলী আদালতে মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, রজ্জা গাজী (৩৫), নবী মিজি (৪০), সুমন (৩২), নাছির গাজী (৪০), মনির গাজী (৪০), জমু (৪২), বশির (৪০) অজ্ঞাত ১৫/২০জন।

এজাহার সূত্রে জানাযায়, বাদী মোসা. আলো আক্তার সহজ সরল প্রকৃতির মহিলা পক্ষান্তর বিবাদীরা দুর্দান্ত লাঠিয়াল প্রকৃতির লোক। বাদীনির স্বামী রহমান দিন মজুরের কাজ করেন। বিধায় বিয়ের সময় আলো আক্তারের পরিবার ২ লাখ টাকা ব্যায়ে ঘর উপহার হিসেবে প্রদান করে। স্বামী সহজ সরল হওয়ায় বিবাদীরা জোরপূর্বক সম্পত্তি দখল করার ষড়যন্ত্র করতে থাকে। ইতিমধ্যে বাদী ও তাহার স্বামীকে এলাকা থেকে বিতাড়িত করে ভিটা বাড়ী দখলের জন্য মারাত্মক ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার দিন বাদীনির স্বামী রহমান কাজ করার জন্য বাহির হইলে উল্লেখিত আসামীসহ অজ্ঞাত আরো ১৫/২০জন জন দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া বেইনীভাবে জনতাবদ্ধে ঘটনাস্থলে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করিয়া দোচালা টিনের ঘরটি ভাংচুর করিয়া অন্যত্র নেওয়াসহ ৮ আনা স্বর্ণের চেইন, নগদ ৫ হাজার টাকা

ব্যবহৃত ৩ ভরি ওজনের রুপার নুপুর নিয়া যায়। ওই সময়ে আসবাবপত্র ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাদীনির ডাক চিৎকারে লোকজন আসলে ও আসামীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে নাই। উপরোক্ত বিষয়ে আইনের আশ্রয় নিলে বাদীনি কিংবা তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিবাদীরা।

Model Hospital

মামলার বাদী আলো আক্তার জানান, আমরা গরীব মানুষ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো। উপরোক্ত আসামীদের আটক করতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ প্রসঙ্গে বিট পুলিশিং কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, ঘর অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। ইউপি সদস্যকে বলেছি ঘরটি যে স্থানে ছিল সেখানে পুনরায় রেখে আসতে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital