বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পরিত্যক্ত জমি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩১ পিএম
ফরিদগঞ্জে পরিত্যক্ত জমি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়ের বাড়ির পাশের বাড়ির পরিত্যক্ত জমি থেকে মানষিক ভারসাম্য হিন আব্দুস ছাত্তার (৮৫)এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত চার দিন দরে নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারে পক্ষ থেকে মাইকিং করে সন্ধান করা হয়েছে।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালি চাটিয়া এলাকার নোয়ারাজা খান বাড়ির পশ্চিম পাশের পরিত্যক্ত জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আব্দুস ছাত্তার রুপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামের আনা মিয়া দরবেশ বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে।

জানা যায়, আব্দুস ছাত্তার দীর্ঘদিন মানষিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই নিজ বাড়ি মেয়ের বাড়িতে আসতো, গত ২ সেপ্টেম্বর শনিবার দুপরে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়, কোথাও খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারনা চালায়। পরে ৫ সেপ্টেম্বর মেয়ের জামাইর বাড়ি পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালি চাটিয়া গ্রামের নোয়ারাজা খান বাড়ির পশ্চিম পাশের পরিত্যক্ত জমিতে স্থানীয়রা লাশ দেখতে পায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে পরিবারের লেকদের খবর দেয় এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আব্দুস ছাত্তারের মেয়ে পারুল বেগম জানান, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ এবং দীর্ঘদিন মানষিক ভারসাম্য হীন। গত ৪ দিন পূর্বে বাসা থেকে বের হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিভিন্নভাবে প্রচারনা চালাই। ৪ দিন পর আমার স্বামীর বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয় এবং পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। বাবার মৃত্যুতে আমাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল জানান, বিকেল সাড়ে ৪ টার সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কারো কোনধরনের অভিযোগ না থাকায় এবং লিখিত ভাবে ভিনা মংনাদন্তের জন্য আবেদন করলে পরিবারের কাছে দাফনের জন্য হস্থান্তর করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital