বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে টানা দুই বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হালেমা খাতুন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪০ পিএম
মতলব দক্ষিণে টানা দুই বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হালেমা খাতুন
মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে টানা দুই বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ১৪৪নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নারায়ণপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিঞা মো. মামুনের সহধর্মিনী  হালিমা খাতুন।
গত ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি রেনু দাস এবং সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের নিমিত্তে ব্যক্তি ও প্রতিষ্ঠান কার্যক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনে শিক্ষার সুন্দর পরিবেশ, নেতৃত্ব, বিদ্যালয়ের ফলাফল, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন দিক বিবেচনায় উপজেলার ১৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন এ গৌরব অর্জন করেন। তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় হালিমা খাতুন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ অর্জন আমার বিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলের। তিনি সকলের সহযোগিতায় কর্মময় জীবনকে দেশ ও জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য প্রধান শিক্ষিকা হালিমা খাতুন ২০২২ সালেও মতলব দক্ষিণ উপজেলা এবং চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি ভবিষ্যতেও কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ব্যক্তিগত জীবনে প্রধান শিক্ষিকা হালেমা খাতুন স্বামী এবং দুই ছেলে সন্তান নিয়ে সংসার সাজিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital