বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামি সহ ১১ জন আটক 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৭ পিএম
শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামি সহ ১১ জন আটক 

শাহরাস্তিতে ১ সাজাপ্রাপ্ত ৬ জিআর সাজা পরোয়ানাভুক্ত ৪ জন বিভিন্ন মামলায় অভিযুক্তসহ ১১ জন আসামিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার শাহরাস্তি থানা পুলিশ আটককৃতদের চাঁদপুর  বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকাল পর্যন্ত  শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ অফিসার ও সঙ্গীও ফোর্স  উপজেলার বিভিন্ন প্রান্তে সাঁড়াশি অভিযান চালায়।

শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে  এসআই রোকন উদ্দিন, এসআই ঈমাম হাসান, এসআই জনি কান্তি দে, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই দিদার হোসেন, এএসআই ইব্রাহীম খলিল সঙ্গীও ফোর্স অংশ নেয় ।

Model Hospital

ওই সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে  জিআর পরোয়ানাভুক্ত আসামী পৌর শহরের পশ্চিম উপলতা মহল্লার মৃত আব্দুল হক কাজীর পুত্র  কাজী ফারুক খোকন প্রকাশ সিস্টেম খোকন, একই ওয়ার্ডের পূর্ব উপলতা মহল্লার মৃত আব্দুল হকের পুত্র খোকন প্রকাশ সিস্টেম খোকন, টামটা উত্তর ইউপির শিবপুর জমাদ্দার বাড়ীর বাড়ির মৃত আনু মিয়া লেদার পুত্র মোঃ সেলিম মিয়া, তার স্ত্রী মরিয়ম বেগম, তাদের  পুত্র মোঃ সাগর, রায়শ্রী উত্তর ইউপির চন্ডিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ স্বপনকে আটক করে।

একইভাবে মেহের উত্তর ইউপির দেবীপুর গ্রামের  মৃত তিতু মিয়ার পুত্র মোঃ কাওছার আহম্মদ  শিপনকে এএসআই(নিঃ) মাঈন উদ্দিন আটক করে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১ জন সাজাপ্রাপ্ত  এবং ৬ জন বিভিন্ন মামলায় জিআর পরোয়ানাভুক্ত ও ৪ জন অন্যান্য মামলায় অভিযুক্ত সহ সর্বমোট  ১১ আসামিকে আটক করে শুক্রবার চাঁদপুর  বিজ্ঞ আদালতে সোপর্দ করে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।