বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে একরাতে ৮টি গরু চুরি!

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫২ পিএম
ফরিদগঞ্জে একরাতে ৮টি গরু চুরি!

ফরিদগঞ্জে আবারও চুরি! চুরি যেন এই উপজেলা থেকে থামছেইনা। প্রায়ই উপজেলা বিভিন্ন ইউনিয়নের কোথাও কোথাও হচ্ছে চুরি। এবার চুরি হয়েছে প্রায় ১০ লাখ টাকার ৮টি গরু। বিশাল অংকের পুঁজি হারিয়ে হতাশায় ভুগছেন ডেইরি ফার্মের মালিক। পৌরসভার ৬নং ওয়ার্ডের চরহোগলা গ্রামের আলামগীর হোসেন কাজীর আয়শা ডেইরি ফার্মে চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ৬ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার চরহোগলা গ্রামের আয়শা ডেইরি ফার্ম থেকে ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। খামারে মোট ১২টি গরু ছিলো। এরমধ্যে পিজিয়াম জাতের (দুগ্ধজাত) ১টি, ক্রস জাতের ১টি, শাহী ওয়ালজাতের ২টি, পিজিয়াম ষাড় বাছুর ২টি, শাহী ওয়াল (দুগ্ধজাত) বাছুর ১টি, দেশী জাতের ১টিসহ মোট ৮টি গরু চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা রয়েছে বলে খামারের মালিক দাবী করছেন।

খামার মালিক আলমগীর এ প্রতিনিধিকে বলেন, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়। আমি আর না ঘুমিয়ে খামারের দিকে এসে দেখি ৮টি গরু নেই। আমি সাথে সাথে থানায় কল করি।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এস.আই আনোয়ার। সকালে এস.আই আনোয়ারকে সাথে নিয়ে দীর্ঘ সময় ধরে এ বিষয়ে খোঁজ খবর নেন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল। তিনি বলেন- বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এলাকার ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা করে যাচ্ছি।

Model Hospital

এ বিষয়ে আলমগীর হোসেন কাজী থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন বলেন সাংবাদিকদের জানান। গত সপ্তাহে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ৪টি গরু চুরি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital