বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পশ্চিম লালপুর ডিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, ষাটনল একাদশের জয়

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৯ পিএম
পশ্চিম লালপুর ডিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, ষাটনল একাদশের জয়
৮ সেপ্টেম্বর, বিকাল ৪ঘটিকার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর দক্ষিণপাড়া গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত হলো পশ্চিম লালপুর ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা, উক্ত খেলাটি ষাটনল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন সিকদার এর সভাপতিত্বে, নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলম সরকার।
উক্ত খেলায় প্রধান অতিথি  বলেন খেলাধুলা  মাদক থেকে দূরে রাখে আমি চাই যুব সমাজ এই ইউনিয়নের প্রতিটি গ্রামে এরকম ভাবে খেলার আয়োজন করে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খালিব,  ষাটনল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাব এর সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু  আরো উপস্থিত ছিলেন বাবুল বেপারী, মালেকুজ্জামান, হারিছ মিয়া রফিকুল ইসলাম আখন্দ, আবুল হোসেন,  আয়োজক কমিটির- মজিবুর রহমান, লিটন মিয়া, মহসিন, কাবিল, রিয়াজ, খেলাটি ৮টি  দল অংশ গ্রহন করে ফাইনালে উঠে ষাটনল একাদশ বনাম পশ্চিম লালপুর একাদশ, ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় গুলশোনার ড্র হলে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে  পশ্চিম লালপুর   একাদশ-১ এবং ষাটনল একাদশ-২  গোল করে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট পশ্চিম লালপুর একাদশের তানভীর সরকার এবং ম্যান অব দ্যা ম্যাচ ষাটনল একাদশ এর শাওন নির্বাচিত হয়।
রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন শাহরিয়ার হাসান সবুজ, এবং সহ রেফরি সাকিব ও সজিব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।