বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৩ পিএম
শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই : গোলাম হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন কচুয়ায় ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে তুলপাই, মালচোঁয়া ও সেঙ্গুয়া পৃথক পৃথক গণসংযোগ করেন।

গনসংযোগ কালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফূলী টানেলের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকুন এবং আমার প্রতি আস্থা রাখুন। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।

এসময় তাঁর সাথে ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার ও বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, আমিন উদ্দিন, লিটন মুন্সি জাহাঙ্গীর আলম, জহিরুল আলম টগর, মো. আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি মফিজুর রহমান, শাহজাহান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আজাদ, জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আক্তার হোসেন , খোকন, আলাউদ্দিন, শরিফ পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সখ্যক নেতাকর্মী সমর্থক অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।