শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৬ পিএম
শাহরাস্তিতে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন
চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র কালীবাড়ি মাঠে শাহরাস্তি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের(১ম আসর) উদ্বোধনী ম্যাচের পর্দা উঠছে আজ।
উক্ত ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশগ্রহণ করে রহিমানগর ক্রীড়া সংঘ ও গন্তব্যপুর একাদশ। এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়াপ্রেমী দর্শক।
শাহরাস্তি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেন শাকিব জানান , মাদকদ্রব্য থেকে সমাজ এবং সমাজের মানুষদের দূরে রাখার জন্য এই টূর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, শাহরাস্তির প্রাণকেন্দ্র কালিবাড়ি,  এই কালিবাড়ীর ঐতিহ্যবাহী মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে,  আমি গত ৪/৫ বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি এই মাঠের ঐতিহ্য ধরে রাখার জন্য।
উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো মিজানুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী নিয়ামুল করিম জসিম, পৌরসভা যুবলীগের আহ্বায়ক রেজায়ুল করিম বাবুল, ক্রীড়াপ্রেমী মো সৈয়দ মোল্লা, সরোয়ার মিয়াজী, আজগর মোল্লা, ফরিদ মোল্লা,আবুল খায়ের, তুষার মোল্লা সহ আরো অনেকেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital