বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের ফরাজীকান্দি ইউপিতে

১২দিন পার হলেও উদ্ধার হয়নি শালিস-বৈঠকে বিক্রি করা ঘর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৬ পিএম
১২দিন পার হলেও উদ্ধার হয়নি শালিস-বৈঠকে বিক্রি করা ঘর

মতলব উত্তরে স্থানীয় শালিসে বসতঘর জোরপূর্বক বিক্রির ঘটনা ১২ দিন অতিবাহিত হলেও এখনও ঘর বুঝে পায়নি ভুক্তভোগী আলো আক্তার।

স্থানীয় পুলিশ প্রশাসন থেকে একাধীকবার বলা হলেও দিমু দিচ্ছি বলে কালক্ষেপন করছে স্থানীয় ইউপি সদস্য গোলাম কাদির।

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ’সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভায় মতলব উত্তর থানাস ওসি মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ইউপি সদস্য গোলাম কাদিরকে ঘর পূর্বের স্থানে পূর্ণঃনির্মাণের নির্দেশ প্রদান করা হলেও অদৌবদি ঘরটি পূর্বের ফেরৎ আসেনি। কোন অদৃশ্য শক্তির কারণে এমনটি হচ্ছে বলে ধারণা করছে সুধীজনরা।

জানাযায়, দক্ষিণ সরদারকান্দি গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে রহমান ও মৃত শরিফ আলী মিজির ছেলে শিবলু ও নবী অবৈধ ব্যবসার লেনদেন ছিল বিধায় গত ২৯ আগস্ট মঙ্গলবার স্থানীয় শালিসে জোরপূর্বকক রহমানের ঘর অন্যত্র বিক্রি দেয় ইউপি সদস্যের নেতৃত্বে উপস্থিত শালিসগণরা। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Model Hospital

এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্থ মোসা. আলো আক্তার বাদী হয়ে গত ৩০ আগস্ট সাত জনকে বিবাদী ও অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে চাঁদপুরে মোকাম বিজ্ঞ বিচারিক আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলার বাদী আলো আক্তার জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো।

এ প্রসঙ্গে বিট পুলিশিং কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, আমি একাধীকবার ইউপি সদস্য গোলাম কাদিরকে বলেছি সে বলছে আজ-আগামীকাল। আজ যদি ঘর পর্বের স্থানে স্থাপন না করে তাহলে আমি আইনী প্রদক্ষেপ গ্রহণ করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital