বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুন্নীয়তই ইসলামী ঐক্যের মূলমন্ত্র : আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৩ পিএম
সুন্নীয়তই ইসলামী ঐক্যের মূলমন্ত্র : আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

‘সুন্নিয়াতই ইসলামী ঐক্যের মূলমন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের অডিটরিয়ামে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াত জামায়াতের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্।

মতলব উত্তর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা আহলে সুন্নাত ওয়াত জামায়াত এর সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাছতলা দরবারের পীরজাদা হযরত মাওলানা খাজা জোবায়ের আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ধামতি আলিয়া মাদ্রাসার হেড মোহাদ্দেস হযরত মাওলানা রফিকুল ইসলাম।

Model Hospital

আলহাজ্ব হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল ফারুকী, ফরাজীকান্দি দরবার শরীফের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, নেদায়ে ইসলামের যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, মাওলানা বদিউজ্জামান বাহার, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম জিহাদী, হাফেজ মাওলানা কাওসার আহমেদ, ইসলামী ফ্রন্ট মতলব উত্তর উপজেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ইসলাম হচ্ছে একটি প্রগতিশীল ও শান্তির ধর্ম। যেখানে অবাঞ্ছিত সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এর মত নেতিবাচক বিষয় একেবারেই পরিত্যাজ্য। ইসলাম অন্য ধর্মের প্রতি কোন প্রকার কটাক্ষকে কস্মিনকালেও সমর্থন করে না। কেননা আল্লাহর প্রিয় নবী (দঃ) জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায় নির্বিশেষে তাবৎ দুনিয়ার কল্যাণ স্বরূপ প্রেরিত হয়েছেন।

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আরো বলেন, যিনি ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে ইহুদি, পৌত্তলিক, খ্রীস্টান ও মুসলমানদের নিয়ে মদিনাতে একটি স্বাধীন-স্বতন্ত্র জাঁতি ও সার্বভৌম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে বিশ্ব ইতিহাসে অসাম্প্রদায়িকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন। অথচ দূঃখজনক হলেও সত্য যে, একটি কুচক্রীমহল মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী তথা জঙ্গি তকমা দিয়ে বিশ্ব পরিমন্ডলে একটি সন্ত্রাসী গোষ্ঠি হিসেবে চিত্রিত করতে চায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital