বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আম গাছ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩০ পিএম
ফরিদগঞ্জে আম গাছ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
ফরিদগঞ্জে আম গাছ থেকে সৌরভ হোসেন কাকন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর রবিবার উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ সুবিদপুর গ্রামের কাড়ি বাড়ীর পাশের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সৌরভ হোসেন কাকন পার্শ্ববর্তী গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের অলি আহমেদের ছেলে।
কাকনের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সৌরভ হোসেন কাকন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার সময় সে বাড়ি থেকে বাহিরে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসে নি সে। সকালে জানতে পারে পার্শ্ববর্তি গ্রামের কারী বাড়ীর পাশে একটি বাগানে আম গাছে ফাঁস দেওয়াবস্থায় তাঁর মরদেহ ঝুলে আছে।
স্থানীয় গৃহবধু রুবি আক্তার জানান, আমি সকালে জ্বালানীর জন্য গাছের পুরাতন ঢাল সংগ্রহ করতে যাই। পরে আম গাছের সাথে মানুষের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেই। এরপর আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, ঘটনাস্থল থেকে সৌরভ হোসেন কাকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital