বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১:০২ এম
হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ১৫ বোতল  হুইস্কি ও ভোটকা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড খাটরা বিলওয়াই হান্নান চৌধূরীর সীমানা প্রাচীরের মেইন গেইটের সামনে কাঁচা রাস্তার উপর থেকে মমিন পাটওয়ারী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে পিকআপসহ গ্রেফতার করেন এবং অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা, ১৫ বোতল হুইস্কি ও ভোটকা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার অনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা ও ১৫ বোতল ভোটকা এবং হুইস্কির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটককৃত রেজিস্ট্রেশনবিহীন পিকআপের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। শিরিন আক্তার আঁখি (২২) ও অজ্ঞাতনামা পিকআপ চালক পলাতক রয়েছে।
এছাড়াও একইদিন ভেররাত আড়াইটার দিকে হাজীগঞ্জ থানাধীন পৌর ৭নং ওয়ার্ড টোরাগড় উত্তর পাড়া ইকবাল হোসেন ডুপ্লেক্স বিল্ডিং এর পূর্ব পাশের পাঁকা রাস্তার উপর থেকে আমান উল্যাহ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির গোঁছা হইতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। শওকত হোসেন (২৭) নামে অন্য এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামীদের পরিচয়
সনাক্ত করে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ মমিন পাটোয়ারী (২৭) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং- ১২, তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯ (গ)/ ২৪ (খ)/৩৮/৪১ ও ২) মোঃ আমান উল্লাহ (২৮) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং- ১১, তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০ (ক)/৪১  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মোতাবেক পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরী, সুকান্ত মজুমদার এর নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital