শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামীলীগ জনতার রায়ে আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে : ডা: হারুন অর রশিদ সাগর 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১:১২ এম
আওয়ামীলীগ জনতার রায়ে আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে : ডা: হারুন অর রশিদ সাগর 
চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়োন  প্রত্যাশী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর বলেছেন, দেশী বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামীলীগ জনতার রায়ে আবারো রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আর সেই জন্য ই উন্নয়নের মহাসড়কে থাকতে হলে আমাদের ফরিদগঞ্জ আসনটিও আবারো শেখ হাসিনা কে উপহার দিতে চাই। আর সে লক্ষ্য নিয়েই আমরা মাঠে কাজ করছি।
ফরিদগঞ্জ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনে অনেক গুনিজনের বাস, আমরা আশা করি এই গুনিজনরা শেখ হাসিনার উপর আস্থা বিশ্বাস রেখে আবারো নৌকার প্রার্থী কে জয়ী হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তিনি বলেন, আজকে আমাদের নেত্রী দেশের গন্ডী পেরিয়ে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন উনার নিজ গুনাবলিতে।
আজকে বিশ্ব দরবারে উনার মর্যাদা  বৃদ্ধি পেয়েছে। এতে করে আমাদের দেশের মর্যাদাই বৃদ্ধি পেলো। দেশ বিদেশে গত বছর খানেক ধরে নানান ধরনের সড়য়ন্ত্র মোকাবিলা করে তিনি আমাদের দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমরা সকলে মিলে একটি উন্নত সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে চাই, যেখানে হিংসা বিদ্বেষ কলহ মুক্ত জীবন থাকবে, মাদক মুক্ত জীবন থাকবে, যেখানে সমাজের অনাচার থাকবেনা, এমন একটি সমাজ হোক এটা আমরা চাই। ফরিদগঞ্জবাসীর  সকলের সহযোগিতা ও সমর্থন পেলে একটি সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়া সম্ভব।
বাংলাদেশের দৃশ্যমান সকল উন্নয়ন বঙ্গবন্ধুর কন্যার হাতেই হয়েছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনা কে আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে। একমাত্র শেখ হাসিনার কাছেই বাংলাদেশের মানুষ নিরাপদ রয়েছে।
তিনি গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদগঞ্জ  উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন এর সাছিয়াখালি বড় বাড়ি গণসংযোগ   ও ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন  এর কড়ইতলি বাজার, কড়ইতলি চৌরাস্তা বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় সরকারের উন্নয়ন প্রচারের  লিপলেট বিতরণকালে এই বক্তব্য রাখেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন,  ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তপাদার, ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সায়েদ, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, কড়ইতলি বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,   যুবলীগের নেতা মোবারক হোসেন, নেওয়াজ শরিফ। ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, কাউসার হামেদ স্বপন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, যুবলীগের নেতা কামরুল ইসলাম পাটওয়ারী,  ফয়সাল আহমেদ, মিঠু পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital