বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১১ পিএম
মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন

মতলব উত্তর উপজেলার সাহবাজকান্দি গ্রামের সিয়াম স’মিলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ১২ সেপ্টম্বর মঙ্গলবার রাতে উপজেলার সাহবাজকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৪ টায় দিকে স’মিলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কয়েক জন গাড়ি চালক আগুন দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসে, কিন্তু এর আগেই আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রন আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় স’মিলে থাকা আসবাবপত্র যন্ত্রপাতিসহ স’মিলে থাকা সবকিছু। এতে স’মিল মালিকের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

এদিকে স’মিলের মালিক মিজান শিকদার বলেন, পূর্বের শত্রুতার জের ধরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, গত ১ মাস আগে আমার, স’মিলে গাছ এবং কাঠ বহন করার ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি চুরি হয়ে যায়, আজ আগুন ধরিয়ে দিয়ে আমার এক মাত্র উপার্জনের রাস্তা বন্ধ করে দিয়েছে।

Model Hospital

তিনি প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।