বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মতলব উত্তরের আতিক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৬ পিএম
জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মতলব উত্তরের আতিক

চাঁদপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ৩নং নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আতিকুর রহমান।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান উপলক্ষে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্ব অর্জন করায় তাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবেন।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা শিক্ষা পদক কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক কামরুল হাসান ও সদস্য সচিব এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হয়।

আতিকুর রহমান জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ অন্যান্য শিক্ষকের কঠোর পরিশ্রমের কারণে প্রতি বছর বিদ্যালয়টি ভালো ফল অর্জন করে। আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সবসময় বিদ্যালয়ের কল্যাণের কথা চিন্তা করেন। সবসময় বিদ্যালয়টিকে সঠিক নিয়মে পরিচালনার চেষ্টা করি। শিক্ষকদের মতামতকে প্রাধান্য দেই। কারণ তারাই জানেন কীভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলা যায়। শিক্ষকদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নিই।

Model Hospital

জেলা ও উপজেলা শিক্ষা অফিসারগণ নিয়মিত বিদ্যালয়টি পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ আমাদেরকে সবসময় সঠিক পরামর্শ ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে থাকেন। তাদের পরামর্শ ও দিকনির্দেশনায় বিদ্যালয়টি পরিচালনা করে থাকি।

মো. আতিকুর রহমান বাংলাদেশ সার্জিক্যাল এসোসিয়েশন ঢাকা জেলা শাখার সভাপতি, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সদস্য’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।