বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ওয়াজেদ আলী ও মো.এয়াকুব এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম
মতলব উত্তরে ওয়াজেদ আলী ও মো.এয়াকুব এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

মতলব উত্তর থানার এসআই (নিঃ) মো. ওয়াজেদ আলী ও এসআই(নিঃ) মোহাম্মদ এয়াকুব এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর বুধবার রাতে মতলব উত্তর থানা কর্তৃক আয়োজিত মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ ওয়াজেদ আলী ও এসআই (নিঃ) মোহাম্মদ এয়াকুব এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগন স্মৃতিচারণ করে বলেন, এসআই (নিঃ) মো. ওয়াজেদ আলী ও এসআই (নিঃ) মোহাম্মদ এয়াকুব উভয়ই সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। উপস্থিত সহকর্মীগন তাদের উভয়ের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী এসআই (নিঃ) মো. ওয়াজেদ আলী ও এসআই(নিঃ) মোহাম্মদ এয়াকুব তাদের বক্তব্যে বলেন, আমাদের যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলেই আমাদেরকে এমনভাবে সহায়তা করেছেন যার ফলশ্রুতিতেই আমরা আজ সম্মানিত বোধ করছি।

Model Hospital

মতলব উত্তর থানার পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করাসহ অতিথিদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন’সহ মতলব উত্তর থানায় কর্মরত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital