বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গাঁজা কারবারি গ্রেপ্তার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৪ পিএম
মতলব উত্তরে গাঁজা কারবারি গ্রেপ্তার

৪শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্য লুধুয়ার বেপারী বাড়ীর মো. কাশেম বেপারী (৬৫) এর দুচালা এক কক্ষ বিশিষ্ট বসত ঘরের ভিতর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার হেফাজত থেকে ৪শ’ গ্রাম নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মো. কাশেম বেপারী (৬৫)। তিনি মধ্য লুধুয়া গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে বিভিন্ন এলাকায় হতে অবৈধ মাদক গাঁজা সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। ১০নং ফতেপুর পূর্ব ইউপিস্থ ৩নং ওয়ার্ড মধ্য লুধুয়া সাকিনের বেপারী বাড়ীর আসামী মোঃ কাশেম বেপারী (৬৫) এর দুচালা এক কক্ষ বিশিষ্ট বসত ঘরের ভিতর আসামী পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তার করে।

মো. কাশেম বেপারী (৬৫), এর দুচালা এক কক্ষ বিশিষ্ট বসত ঘরের ভিতর তাহার ডান হাতে রক্ষিত একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতর নীল পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪০০গ্রাম গাঁজা, মূল্য অনুমান ৮হাজার টাকা উদ্ধার করে।

Model Hospital

গ্রেফতারকৃত মোঃ কাশেম বেপারী(৬৫), এর বিরেুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার, এফআইআর নং-১০, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-২৩১, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মতলব উত্তরকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. আল আমিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital