বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অপহরণের ঘটনায় মূলহোতা আলামিন আটক, ছাত্রী উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:১০ পিএম
চাঁদপুরে অপহরণের ঘটনায় মূলহোতা আলামিন আটক, ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার সদর ইউনিয়নের শাহাতলী ফাজিল মাদ্রাসার ছাত্রী অপহরণের ঘটনার ১৫ দিন পর অপহৃতা ছাত্রীকে উদ্ধার ও অপহরণ মামলার মূল হোতা আলামিন খান(২২) কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই কুদ্দুস গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লঞ্চ ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটক অপহরণকারী আলামিন খান হামানকদ্দি এলাকার মজিবুর রহমান খানের ছেলে। গত ২৮ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে নাবালিকা কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর বাবা আব্দুর রহমান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন,যার মামলা নাম্বার-১ তারিখ: ১/১২/২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় অপহরণকারী আলামিন খান মাদ্রাসার ছাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য লঞ্চঘাটে যায়। পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে অবশেষে অপহৃতা মাদ্রাসাছাত্রীকে উদ্ধারসহ অপহরণ মামলার মূল হোতা আল-আমিনকে আটক করতে সক্ষম হয়।

মডেল থানার এসআই কুদ্দুস জানান, মাদ্রাসার ছাত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পর তার বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অবশেষে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান করার পর লঞ্চঘাট থেকে তাকে উদ্ধার করতে সম্ভব হয়েছে।

Model Hospital

এ ঘটনায় অপহরণ মামলার মূল আসামি আলামিন খান কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital