বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

 চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আরিফ হোসাইন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৬ পিএম
 চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আরিফ হোসাইন 
আগামী মাসে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির জেলা সম্মেলনে সাধারণ সম্পাদক  হিসাবে তৃণমূল নেতাকর্মীরা এডভোকেট মোঃ আরিফ হোসাইন কে দেখতে চান।
এ বিষয়ে নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায় জেলা যুব সংহতিকে সুসংগঠিত করতে এডভোকেট মোঃ আরিফ হোসাইনের বিকল্প নাই।
এডভোকেট মোঃ আরিফ হোসাইন চাঁদপুর জেলার জাতীয় পার্টির ২০২২ সালের জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
তিনি ২০১২-২০১৬ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজে জাতীয় ছাত্রসমাজে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬-২০১৮ সাল পর্যন্ত জাতীয় ছাত্রসমাজে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ছিলেন।
সর্বশেষ ২০২১ সালে তিনি চাঁদপুর জেলা জাতীয় ছাত্রসমাজের সদস্যসচীব নির্বাচিত হন। এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি চাঁদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital