শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ইউপি সদস্য সৌরভ চট্টগ্রামে ইয়াবার চালান নিয়ে আটক 

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৫ পিএম
শাহরাস্তির ইউপি সদস্য সৌরভ চট্টগ্রামে ইয়াবার চালান নিয়ে আটক 
শাহরাস্তির ইউপি সদস্য সৌহরাবকে ইয়াবার চালানসহ চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করেছে।
আটকৃত সোহরাব শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউপির দক্ষিণ দেবকরা ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বেলায়েত হোসেনের পুত্র।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রো উত্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়,  রবিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম শহরের বাকলিয়া থানাধীন চরচাক্তাই শাহ আমানত সেতু এলাকায় ওই অধিদপ্তরের উপ-পরিচালক মো: হুমায়ুন কবির খন্দকারের  সার্বিক তত্ত্বাবধানে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক) ব্রজলাল চাকমার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
পরে ওই এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শাহরাস্তির ইউপি সদস্য সোহরাব হোসেন সৌরভের  (৩৫) নিকট ৪ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে অভিযুক্তকে আটক করে।
পরে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital